1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

তাড়াশের চলনবিলে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ Time View

গোলাম রাব্বি জেলা প্রতিনিধি   সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের চলন বিলে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় দিনভর কুয়াশার চাদরে ঢাকা ও হালকা ঠান্ডা বাতাস বইছে। কুয়াশাজনিত কারণে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যানবাহন হেডলাইট জালিয়ে চলাচল করছে।

সোমবার সকালে ঘনকুয়াশায় অনেককে আগুন দিয়ে তাপ নিতে দেখা যায়। স্থানীয় হাট-বাজারে শীতবস্ত্র ও পুরাতন কাপড় কেনারও হিড়িক পড়েছে। তবে আর্থিক সংকটের কারণে দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন এই শীতবস্ত্র ক্রয় করতে পারছে না।

সন্ধ্যার পরেই উপজেলা শহরগুলোতে জনসমাগম কমে যায়। তবে উপজেলা প্রশাসন অনেক গরিব ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করতে দেখা গেছে।

উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের সাহাবী হোসেন জানান, কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেশি হচ্ছে।
ঘনকুয়াশা ও তীব্র শীতে কাজ করতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com