1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

চলনবিল ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৪ Time View

গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
চলনবিল এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে ছেয়ে গেছে। কৃষকরা রাতদিন কাজ করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। কিন্তুু পুকুর খনন করার ফলে সিরাজগঞ্জের তাড়াশে এ বছর সরিষা আবাদ কিছুটা কম হয়েছে। কারন মাঠ থেকে পানি নামতে দেরি হওয়ায় ও কোন কোন মাঠে জলাবদ্ধতার জন্য জমির জোয়ার আসতে দেরি হয়েছে।

এ বছর চলনবিলের উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুরসহ উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন কোনো পোকার আক্রমণ না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। তুলনামূলক এ বছর সরিষার আবাদ অনেক ভালো হয়েছে।

তাছাড়া সময়মত সার-কীটনাশক ব্যবহারের কারণে সরিষার আবাদ করতে কৃষকের কোনো প্রকার বেগ পেতে হচ্ছে না। তবে এ বছর তাড়াশ ও নাটোর উপজেলায় গত বছরের তুলনায় সরিষা আবাদ অনেকটা পিছিয়ে পড়েছে। এছাড়া তুলনামূলক কম আবাদ হয়েছে।

অনেক কৃষক জানান, উপজেলা কৃষি অফিসে লোকজন নিজে মাঠে গিয়ে কৃষকের সঙ্গে মতবিনিময় করেছেন।

তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলনবিলে ৫ দফা বন্যার পানি আসায় মাঠে থেকে পানি নামতে দেরি হয়েছে। আবার মাঠের মধ্যে জলাবদ্ধতার কারণেই অনেকেই সরিষা বিজ ফেলতে পারেননি। তাই এ বছর সরিষা আবাদ কম হয়েছে। যা গতবারের তুলনায় কম। এ বছর এ উপজেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com