1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪১ Time View

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে চালক ও হেল্পার ছাড়া আর কোনো যাত্রী ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা এসেছি। কোনো হতাহত পাইনি। পরে শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এলে তাঁর কাছে দুর্ঘটনা কবলিত বাসটি হস্তান্তর করি।

শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা এসে দেখি রাস্তার উত্তর পাশে বাসটি পড়ে আছে। কোনো হতাহত নেই। জয়কলস হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com