

(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপরে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, বুধবার ১৫ সেপ্টেম্বর রাতে থানা পুলিশ সিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের আকবর আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫) কে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেন।
একইরাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়ইচড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াকুব আলী (৪৫), সাইফুল ইসলাম (৪৮), ইনছান আলী (৫০) ও সাইফুল ইসলামের ছেলে নাজমুল হক (২৫) কে জিআর মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.