

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টিত হয়। শনিবার ৩ জানুয়ারি দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ: এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা নজম উদ্দিন চৌধুরী, ফুলতলী। ভিত্তিপ্রস্তর শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মুফতি শাহ ফয়ছল আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নয়া বাজার শ্রীরাম পুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ,হাজী রমিজ মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দায়িত্বশীল হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি আব্দুল আউয়াল, লুৎফুর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালিক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন,তমিজ মিয়া,আব্দুল মোতালিব, মোহাম্মদ শামছুল ইসলাম, আব্দুল মুহিত, কনাই মিয়া,কদ্দুছ মিয়া, মাওলানা আব্দুল হাই, আবুল হোসেন, ডাক্তার আব্দুল মজিদসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








Leave a Reply
You must be logged in to post a comment.