1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম রিপোর্টার্স এসোশিয়েন( সিআরএ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সফল সংগঠন হিসেবে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই যোদ্ধা মিলনায়তনে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভা, স্মৃতিচারণ, সন্মাননা প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, পুলিশ ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯০ সাল থেকে বরিশাল জেলার মুলাদী উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সাল থেকে এস এম জহিরুল ইসলাম ঢাকায় সাংবাদিককতার সাথে যুক্ত হয়ে বিভিন্ন জাতীয় সাপ্তাহিক, দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম. জহিরুল ইসলাম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে) এর সিনিয়র সদস্য ও তৃনমুল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সিআরএ সম্মাননা পাওয়ায় তাকে বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com