1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের পতনঊষারে সিএনজি অটোরিকশা  চালক সমিতির নির্বাচন সম্পন্ন 

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
মৌলভীবাজার প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন (চট্র- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত পতনঊষার  ইউনিট সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে গোপন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদসংখ্যা ১১টি এর মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ৭জন। নির্বাচনে ৪টি পদে প্রার্থী হয়েছেন ৯ জন। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে তাজুল মিয়া (ছাতা) ৯১ ভোট ও সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া(মোরগ) ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন (বাইসাইকেল) ৮৪ ভোট, অর্থ সম্পাদক পদে খালেদুর রহমান (তালা চাবি) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দীতায় সহ সাধারণ সম্পাদক পদে সুন্দর মিয়া, সাংগঠনিক পদে তেরা মিয়া, প্রচার সম্পাদক পদে আবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে রোপন মিয়া ও সদস্য পদে জয়দর আলী, শিপন মিয়া ও হুসাইন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শওকত আহমদ। সহকারী কমিশনার হিসেবে টিপুল আলী ও সাকিব আহমদ খান দায়িত্ব পালন করেন। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  ইমরান আলী। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com