1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ডিবির অভিযানে মৌলভীবাজারে ৮১১ পিস ইয়াবাসহ আটক ১

  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

মৌলভীবাজার  প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তরাজ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে, সে ও তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় আটককৃত তরাজ মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com