1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘নিঙোল চাকৌবা’ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরিদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরি সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।
অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।
উৎসবের শুরুতে  অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে এ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়ে আসছে। ভাইয়েরা তাঁদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানান। খাওয়া-দাওয়ার পর তাঁরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com