1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

আব্দুল বাছিত খানঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন’ সহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
রবিবার (১২ অক্টোবর) বাদ জোহর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মৌলভীবাজার জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ইসরাইল হোসেনের নিকট তাদের ৫দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করে। সম্মানিত জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সহিত জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান ও স্মারক লিপি গ্রহণ করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়ে দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমুখ।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী স্বাক্ষরিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে-আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দুঃশাসন করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com