1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ইসলামী যুব মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

আব্দুল বাছিত খানঃ
ইসলামী যুব মজলিস কমলগঞ্জ  উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য আনিসুল ইসলাম চৌধুরী সাকেরকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক। উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক সালমান সাদী , অফিস সম্পাদক আব্দে রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ, প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ রুহিন, সদস্য মাহবুবুর রহমান, ফাহিম আহমদ, ও সুবহান আলী।
সমাপনী অধিবেশনে আনিসুল ইসলাম সাকেরের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম সজিবের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস কমলগঞ্জ  উপজেলা সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, জেলা যুব মজলিসের সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, জেলা যুব মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,  প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রমিক মজলিসের উপজেলা সভাপতি আবুল বাশার, ইসলামী ছাত্র মজলিস উপজেলা সভাপতি মাহি আহমদ, খেলাফত মজলিসের উপজেলা নির্বাহী সদস্য আব্দুস সালাম। কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com