1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ বিএনপির বিজয় র‍্যালি অনুষ্টিত

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮১ Time View

আব্দুল বাছিত খানঃ
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুথানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, কমলগঞ্জ উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় প্রধান অতিথি বক্তব্যে হাজ্বী মুজিব বলেন,জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, জুলাই কারো একার নয় ।বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে,সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ।

র‍্যালি পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। র‍্যালিটি কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌমোহনা চত্ত্বরে শেষ হয়। বিজয় র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com