1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৬ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা গত মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মলের এস পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস, কে দাস, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জান শাওন, সালাউদ্দিন শুভ, আব্দুল মুক্তাদির, জালাল আহমেদ, আশরাফ সিদ্দিক পারভেজ, কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, খালেদ সাইফুল্লাহ, আব্দুল মুমিন, রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম, জায়েদ আহমেদ, সাইদুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, মালেক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, কমলগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। থানায় সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।
এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং এর উৎপাত, ইভটিজিং, যানজট নিয়ন্ত্রণ, চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
নবাগত ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, কমলগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারব। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কর্মকা-কে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com