1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে জোড়া খুন মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: কমলগঞ্জে জোড়া খুন মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার করার বিষয়টি কমলগঞ্জ থানার প্রেস রিলিজে গণমাধ্যমকে জানানো হয়,
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামী ১। রায়না বেগম রাহেলা (৩৭), স্বামী-মোঃ মাসুক আলি, আইনের সংঘাতে জড়িত শিশু ২। তামান্না আক্তার পান্না (১৬), পিতা-মোঃ মাসুক আলি, মাতা-রায়না বেগম (২) রাহেলা, সর্ব সাং-কাঠালকান্দি, ৯নং ইসলামপুর ইউপি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গত ০৫/০৬/২০২৫ইং তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় কমলগঞ্জ থানাধীন ৯নং ইসলামপুর ইউপির অর্ন্তগত শ্রীপুর সাকিনের জনৈক সবুজ মিয়ার বাড়ীর সামনে ইটের রাস্তার উপর হইতে থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ও নিরাপদ পুলিশ হেফাজতে নিয়া অদ্য ০৬/০৬/২০২৫ইং তারিখ বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হয়।

উল্লেখ্য যে, গত ০৩/০৬/২০২৫খ্রিঃ তারিখ জায়গা জমির সংক্রান্তে জের ধরে গ্রেফতারকৃত আসামী মাসুক আলী তার বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম ভাতিজী শামীমা সুলতানা শাম্মী ও মাছুমা আক্তারকে দা দিয়ে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণ জখমীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ বোন শামীমা সুলতানা শাম্মী ও মাছুমা আক্তারকে মৃত ঘোষনা করেন। তাদের মা হাজেরা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হইতে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসাপাতাল, পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ঘটনার সংঘটিত হত্যার সংবাদ পাওয়ার সাথে সাথে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আসামী গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও তত্ত্ববধানে অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে ঘটনার পর থেকে মূল আসামীকে গ্রেফতারের জন্য একাধিক দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। সারারাত ব্যাপি এবং আজকে দিনের বেলা অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে আদমপুর ইউনিয়নের অর্ন্তগত মধ্যভাগ এলাকা হতে আত্মগোপনে থাকা জোড়া খুন মামলার মূল আসামী মাসুক আলীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে নিয়ে অভিযান করে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনা সংক্রান্তে ০৩জনকে অভিযুক্ত করে হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামী মাসুক আলী ফৌঃকাঃবি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে। মামলা তদন্ত অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com