1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে জোড়া খুনের মামলার আসামী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩২৭ Time View

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৩ জুন) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় নিহতরা হলেন- কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয় ও দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজিরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com