1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি আবদুল হাই ইদ্রিছী’র নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩২৫ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নামে ও প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে কবি আবদুল হাই ইদ্রিছী এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি নাম্বার ৭১০। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই আমার মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি।”
এব্যাপারে কবি আবদুল হাই ইদ্রিছী বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামের বাংলায় (আবদুল হাই ইদ্রিছী https://www.facebook.com/abdulhai.idrishee.1) একটি আইডি ও ইরেজিতে ( “Abdul Hai Idrishee” https://www.facebook.com/abdulhaiidrishee.official) একটি পেজ রয়েছে, এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খোলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি প্রশাসন এব্যাপাবে ব্যবস্থা গ্রহন করবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- সাধারণ ডায়রেরী পেয়েছি এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com