

আব্দুল বাছিত খানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ শাখার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। শনিবার (১০মে) বিকার সাড়ে ৫টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামী আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও কমলগঞ্জ জামায়াতে ইসলামীর সেক্রেটারী এড. মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মোঃ আমির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই, কমলগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও আব্দুস সালাম, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও সোলায়মান হোসেন, কমলগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী সাইফুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানে কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা ৫ জন শারীরিক প্রতিবন্ধীর শিশুদের মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.