

মৌলভীবাজার প্রতিনিধি :
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”শীর্ষক প্রকপ্লের মৌলভীবাজার ব্রাঞ্চো এর ১ম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৮ এপ্রিল২০২৫ইং রবিবার,বিকাল ৪ঘটিকার সময়, মৌলভীবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক হোসেন শাহ্ এর সভাপতিত্বে ও ই-লার্নিং এন্ড আর্নিং মৌলভীবাজার শাখার ট্রেইনার সজিব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক, ফরহাদ নূর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর এডি ইকবাল নাসির,জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট অফিসার খাদিমুল ইসলাম,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর মোশারফ হোসেন,জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ ও ১ম ব্যাচের প্রশিক্ষণার্থী বৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.