1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে শিশু ধর্ষণ -২৪ ঘন্টার ভিতরে আসামী গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩১১ Time View

আব্দুল বাছিত খান:
পটেটো চিপস এর লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছর বয়সের শিশু ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। থানায় মামলা হলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী ধর্ষণের শিকার শিশুর মায়ের চাচাত ভাই গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন রোববার রাতে শমসেরনগর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জানান, পটেটো চিপস এর লোভ দেখিয়ে শিশুটির মায়ের চাচাত ভাই ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে।
এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি বলেন, এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com