1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৭২ Time View

আব্দুল বাছিত খান: মৌলভীবাজার জেলা বধির কল্যাণ সংস্থা‘র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল বিকালে কামলাপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলার প্রায় ২শতাধিক “বধির” নারী-পুরুষের উপস্থিতিতে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী-কে সভাপতি ও নাজমুল হক-কে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মত্তিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয় । কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফুরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক শোয়েব আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজীম উদ্দীন। নির্বাহী সদস্য-আকলিমা আক্তার চৌধুরী, মো: নাজমুল আহমদ, অসীম মেদক, নোমান আহমদ ও দুভাষী সদস্য মো: সাইফ উদ্দিন। বধির লোকজন ইশারায় তাদের মনের অভিমত তুলে ধরে জানান-মৌলভীবাজার জেলায় প্রায় ২ হাজার এর অধিক “বধির” লোকজন বসবাস করেন। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তাদের সকল ক্ষেত্রে পূর্ণ অংশ গ্রহণ, সম-অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে।এর মধ্যে অন্যতম হলো- শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, সহায়ক উপকরণ, পুনর্বাসন, কর্মসংস্থান, মুক্ত চলাচল ও যাতায়াতের সুযোগ-সুবিধা,সামাজিক নিরাপত্তা, জেলায় বধির লোকজনদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। তাছাড়া, সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে বধির ব্যক্তিদের উন্নয়ন ও সহযোগীতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com