1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বড়লেখায় বিদেশী মদসহ এক কারবারি আটক

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশী মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ এপ্রিল) দিবাগত শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে আটক করা হয়।

এ সময়ে ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটককৃত আলাউদ্দিন পড়ালেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, আটককৃত আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com