

কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা আজ ২৩ এপ্রিল রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর আয়োজনে কমলগঞ্জ উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষনুরাগীদের নিয়ে গুড নেইবারস এর কার্যক্রম সমূহ সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে অবগতকরণ সভা অনুষ্ঠিত।
গুড নেইবারস বাংলাদেশ আদমপুরে প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া এর প্রেজেন্টেশন ও ভলান্টিয়ার সুহেনা বেগম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসি সভাপতি বিলকিস বেগম।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন বাবু, সাংবাদিক শাব্বির এলাহি, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম,
নিসচা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, আল ফালাহ ইসলামী সোসাইটির সভাপতি মাও খালেদ আহমেদ শাওক্বী, বন্ধন একটি সামাজিক সেবামূলক সংগঠনের সভাপতি
তারেক পাটোয়ারী, একতা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মহিন আহমেদ, আলোর পথিক সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাহেদ আহমদ, জালালিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালেহ আহমদ, আন নুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাও নোমান আহমদ, পাঞ্জেরী উইথ ক্লাবের প্রতিনিধি আব্দুল গনি, ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কামরুজ্জামান, সৃজনে মননে কমলগঞ্জের প্রতিনিধি ইয়াজউদ্দিন, শিক্ষক মিজানুল রহমান,মাহিন আহমদ সহ অন্য নেতৃবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.