1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ থানার অভিযানে ৫ জুয়ারী আটক

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫২৬ Time View

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল চৌমুহনী এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, যোগীবিল চৌমুহনী এলাকার একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসার গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৩০ টাকা জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত উসমান উল্ল্যার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারিছ মিয়া, মৃত আব্দুল হাসিমের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, মৃত তৈমুছ মিয়ার ছেলে সামছু মিয়া, মৃত আলতাফ হোসেনের ছেলে বিএনপি নেতা ইকবাল হোসেন, পৌর এলাকার গোপালনগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মিলন মিয়া।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com