1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত; আহত-২

  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪০৬ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে ইটের চাপায় পরিবারের একমাত্র উপার্জনকারী চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও ইট ক্রয় করা মালিকের ছেলে অসীম রোজারিও। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায়। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগানগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়। বিকেলে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খ্রিষ্টান টিলায় জন রোজারিও এর বাড়িতে। সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টরটি খ্রিষ্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।  ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পরলে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
মাধবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবিদ আলী বলেন, ট্রাক্টর উল্টে হতাহতের বিষয়টি খবর পেয়ে কমলগঞ্জ থানাকে জানালে শুক্রবার বিকাল ৫ টায় লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ছেলের এই অকাল মৃত্যুর সংবাদ শুনে তার মা অনিলা মহালী ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য ঘটে। এসময় মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com