1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি

  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ Time View

আব্দুল বাছিত খান:
সাম্প্রতিক সময়ে জেলা পুলিশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশের বিবৃতি। মৌলভীবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে ১৩ এপ্রিল বিবৃতিতে লিখা হয়।
হুবহু তুলে ধরা হল,,,
সম্প্রতি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তাদের দোসরগণ বিভিন্ন ফেসবুক পেইজ ও ফেসবুক আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। মৌলভীবাজার জেলা পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, মৌলভীবাজার জেলা পুলিশ খুনি- ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মিথ্যা গাল-গল্প প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ছাড় পাওয়া যাবে না।
মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বলতে চাই, ফ্যাসিবাদীদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সতর্ক থাকুন।
অত্র জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পর সংবাদ পাওয়ার সাথে সাথে অত্র জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীদের গ্রেফতার এবং তৎসংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে।
বিভ্রান্তি এবং গুজব ছড়িয়ে পুলিশের কার্যক্রমকে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ রইলো।
অত্র জেলার জনগণকে সেবা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ অবিরাম কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com