1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি ও সম্পাদক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন 

  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৬৮ Time View

কমলগঞ্জ প্রতিনিধি:
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কমলগঞ্জ উপজেলা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত।
রবিবার (৩০মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান তারা।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
তারা আরো বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

তারা বলেন, রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্তি করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের কে হেফাজত করেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক।

সবশেষে কমলগঞ্জ উপজেলা সহ দেশ-বিদেশের সবাইকে রাস্তা চলাচলের সময় সকল যানবাহন ও জনসাধারণ কে
ট্রাফিক আইন মেনে সতর্কতা সহিত সচেতন হয়ে চলাচলের আহবান জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com