1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ফুলতলী মাদরাসার পুকুরে ছাত্রের মৃ ত্যু : জানাজা সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫৯ Time View

আব্দুল বাছিত খানঃ
সিলেটের জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া রিয়াজ উদ্দিনের (১৮) লাশের ময়না তদন্ত হয়েছে। পোস্ট মর্টেম শেষে শুক্রবার (১৪ মার্চ) বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রিয়াজের মরদেহ ফুলতলী মাদরাসার পুকুর থেকে উদ্ধার করা হয়। তিনি ওই মাদরাসার দারুল কিরাতের ছাদিছ জামায়াতের ছাত্র ছিলেন।

রিয়াজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার রাতে জানায়, বৃহস্পতিবার ইফতারের সময় রিয়াজের খোঁজ পড়ে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান- তার কাপড় ও সাবানদানী মাদরাসার ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- দুপুরে রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো।

পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

রাত ১২টার দিকে রিয়াজের পরিবারের সদস্যরা ফুলতলি মাদরসায় যান। তবে তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় নিয়মিত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

পরে পুলিশের পরামর্শে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তরা করা হয়েছে।

১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় ইলাশপুর তার নিজ গ্রামে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, ফুলতলী।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না শুক্রবার বিকালে বলেন- লাশের ময়না তদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com