1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সেনাবাহিনীর ৭ মিনিটের আ’ল’টি’মে’টা’মে মাত্র দুই মিনিটেই ক্লিয়ার

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের তেলিপাড়া এলাকায় শুক্রবার দুপুরে বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন একটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শ্রমিকদের ৭ মিনিটের আলটিমেটাম দেয়। সেনাবাহিনীর ঘোষণার পর ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, ‘আপনাদের দাবিগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে এবং তা চলবে।

এতে কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকে, তবে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। তবে গতকালই শ্রম মন্ত্রণালয় এবং আইজিপি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে কোনো রোড ব্লক গ্রাহ্য করা হবে না। রোড ব্লক এবং জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।’

ওই সেনা কর্মকর্তা আরো বলেন, ‘আপনার জন্য সময় দেওয়া হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের মধ্যে আপনাদের সাইডে দাঁড়িয়ে যেতে হবে। যদি সড়ক না ছাড়েন, তাহলে আপনার দাবির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আগে রাস্তা ক্লিয়ার করতে হবে। আমি পরিষ্কার বলছি, ৭ মিনিটের মধ্যে রাস্তা না ছাড়লে তা আদেশ ভঙ্গ হবে এবং জনভোগান্তি সৃষ্টি করার জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সেনা কর্মকর্তার ওই বক্তব্যের পর মাত্র ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে সরে যান। পরে ওই এলাকায় পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয় এবং শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের দাবির কিছু সমাধানও হয়েছে বলে জানা যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com