1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের চুরি হওয়া সিএনজি ২৪ ঘন্টার ভিতরে উদ্ধার ; গ্রেপ্তার ২

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬২৪ Time View

(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৫ মার্চ) চুরি হওয়া অটোরিকশা সিলেটর দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায়
শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মোঃ রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬) পুলিশ সু্ত্রে জানা যায়, গত মঙ্গলবার মৌলভীবাজার থ – ১২-২৮১১ সিএনজি অটোরিকশা উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া সিএনজি অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারে ভিতরে যান। কিছু ক্ষণ পরে বাজারের ভেতের থেকে বের হয়ে দেখেন সিএনজি অটোরিকশা নেই। অনেক খুঁজা খুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ি মালিকে অবগত করেন। পরে চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তী সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে
মামলা তদন্ত কারি কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় নির্জন স্থান থেকে চোরাই কৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে চোর চক্রের সদস্য মোঃ রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালত দোষ স্বীকারোক্তি প্রদান করেন। মামলা ২৪ ঘন্টার মধ্যে সিএনজি অটোরিকশা উদ্ধার ও আসামি কে গ্রেপ্তার করায় শমশেরনগর সিএনজি অটোরিকশা মালিক ও চালক সমিতি সন্তুষ্টি প্রকাশ করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com