1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি বদরুল ইসলামের লেখা কবিতা “আলো নেই আলোকিত মানুষ নেই”

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২৮ Time View

যে সময়কে আমরা অতিক্রম করছি সে সময় আঁধারের,
এ পথ বড়ো বন্ধুর —
চলতে গিয়ে হোঁচট খাওয়ার ভয় আছে সে পথে।
আলো হাতে দাঁড়িয়ে থাকবে একজন মানুষ
সে মানুষ কই !

কৃষ্ণগহ্বর সামনে, তলিয়ে যেতে পারে সভ্যতা
ধ্বংস হতে পারে পৃথিবীর সব গৌরবময় অর্জন
বাঁচতে হবে আমাদের সে ধ্বংসের হাত থেকে
কে উদ্ধার করবে — তেমন আলোকিত মানুষ কই !

আমরা নিজেদের মানুষ বলে দাবি করি
অথচ মানুষের কাছেই সাজি অমানুষ
হিংসা বিদ্বেষ আর জিঘাংসায় মেতে উঠি উল্লাসে,
তবে আর মনুষ্যত্ব রইলো কোথায় !
যে মানুষ খুঁজি সেই মানুষ কই !
আলো কই ! আলোকিত মানুষ কই
কে দেখাবে তবে আলোর পথ
কে নেবে আমাদের সেই বৈকুণ্ঠের পথে !

লিখেছেন, মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com