1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ ২২ ফেব্রুয়ারি শুরু

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ Time View

(মৌলভীবাজার) প্রতিনিধি:‘আমার ভাষায় আমার গল্প’- স্লোগানকে সামনে রেখে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

এই কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ০১৭১৪৫২৮৩৮৮ এবং ০১৩২৪১৮৪২৮২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও সিনেট্রিপ।  দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com