1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের খিরনী ছড়া খনন : কৃষকরা জমি আবাদে সুবিধা বাড়বে

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কুদালিছড়া-ডুপাবিল খাল খনন কাজ সমাপ্ত হয়েছে। এই খাল খননের ফলে কয়েক গ্রামের কৃষকরা বোরো ফসল আবাদ করতে পারবেন।

সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এ কাজগুলো করা হয়েছে।   খিরনী ছড়ায় ১২৫৮ মিটার দৈর্ঘ্য খালের খনন গত ডিসেম্বর মাসে শুরু হয়। ৩১ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ছামী ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নিয়মিত তদারকির মাধ্যমে খনন কাজ সমাপ্ত হয়েছে। খিরনী ছড়া খননের ফলে কমলগঞ্জ উপজেলার বনবিষ্ণুপুর, রামেশ্বরপুরসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা সহজেই কৃষিকাজ করতে পারবেন। পানির জন্য আর অসুবিধায় পড়তে হবে না। বন্যা হলে সহজেই জমি থেকে পানি দ্রুত নামবে। এছাড়াও ছড়ার দু’পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ লাগানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান , খিরনি ছড়া খননের এই এলাকার কৃষকরা ব্যাপকভাবে কৃষিকাজ করতে পারবেন। ছড়ায় পানি থাকায় বোরো ক্ষেতও করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com