1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪২১ Time View

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ: মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিত সিংহ, বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ প্রমুখ।
সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহা প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবে সদস্য সচিব আলম,সাব্বির এলাহি, প্রনিত রঞ্জন দেবনাথ, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, সালাউদ্দিন শুভ, জাহেদ আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com