1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে দিনব্যাপী পিঠামেলা 

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালির লোকজ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ শীতকালের দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার শমশেরনগরে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় বারের মতো এই পিঠা মেলার আয়োজন করা হয়।
সরেজমিনে পিঠামেলা ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঙালির বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে ভিন্ন নামে ৭ টি স্টল বসেছে। একেকটি স্টল ভিন্ন ভাবে সাজানো হয়েছে। পিঠামেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ ও নানা পেশার মানুষ ভীর করছেন। মেলার একপাশে মুক্ত মঞ্চ রয়েছে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ-গান ও কবিতা আবৃত্তি করছে।
পিঠামেলায় আসা ক্ষুদে  শিক্ষার্থীরা বলেন, মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের পিঠা দেখেছি যা আগে কখনো দেখিনি। মেলায় আমদের সাথে পরিবারের অনেকেই এসেছেন। আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু বলেন, এই পিঠামেলা আমাদের দ্বিতীয় আয়োজন। পিঠামেলায় বিদ্যালয়ের বাচ্চারা অনেক আনন্দ করে। তাদের সাথে অভিভাবকরাও আসন। বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে স্টল গুলো সাজানো হয়েছে। এখানে হাজরি বিরিয়ানিও পাওয়া যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ মেলায় আসেন। এখানে ৭টি স্টলে হরেক রকমের পিঠা প্রদর্শন, বিক্রয় ও বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com