1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে কাকের আক্রমন থেকে রক্ষা পেয়েছে একটি লক্ষীপেঁচা

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদল কাকের আক্রমন থেকে রক্ষা পেয়েছে একটি লক্ষীপেঁচা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ দেওয়ানবাড়ী মসজিদের একটি গাছে বসা লক্ষীপেঁচার উপর হামলে পড়ে একদল কাক। কাকগুলো লক্ষীপেঁচাটিকে ঠোকরিয়ে  আহত করে। আহত লক্ষ্মীপেঁচাটি গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে।

নামাজ শেষে ওই পথ দিয়েই যাচ্ছিলেন নজরুল ইসলাম নামের এক বৃদ্ধ মুসল্লী। আহত লক্ষ্মীপেঁচাটি দেখে মাটি থেকে তুলে পাশের এক দোকানে নিয়ে আসেন।

সেখান থেকে জুনেদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব আহত লক্ষীপেঁচাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ লক্ষ্মীপেঁচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। এ প্রাণীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রাণী। পরে উদ্ধারকৃত লক্ষীপেঁচাটিকে শ্রীমঙ্গন্থ বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com