1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে দেড় কোটি টাকার সিগারেট বিড়ি আগুনে পুড়ালো বিজিবি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক আটক হওয়া প্রায় দেড় কোটি টাকার ভরতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারী দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে তা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

এদিকে ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট বৃহস্পতিবার আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com