

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এরর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমান এর তদারকীতে এবং অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ২১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৭:০৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ দেলোয়ার হোসেন, এএসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ সাকিনস্থ মাদক কারবারী আলামিন এর বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রুমন হোসেন হৃদয় (২২), পিতা-দেলোয়ার হোসেন, সাং-শাপলাবাগ, ২। রাজু মিয়া (২৩), পিতা-মৃত বজলু মিয়া, সাং-কাকিয়ারপুল, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে সর্বমোট ৭৫(পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয় লদ্ধ নগদ ১৫,১০০/-(পনের হাজার একশত) টাকা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।








Leave a Reply
You must be logged in to post a comment.