1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে হরিনাম যজ্ঞ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামে ৮ষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব ১৫ বছরে পদার্পণ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে সারথী যুব সংঘ। গত রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৫ টায় পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ীতে সারথী যুব সংঘের আয়োজনে হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনার কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও বিষ্ণু কান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলু, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com