1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে কালী মন্দিরের ৫টি মূর্তি ভেঙ্গেছে দুবৃত্তরা

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৯৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের বাজার লাইনের কালী মন্দিরের ৫টি মূর্তি রাতের আাঁধারে ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় স্থানীয় চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার মৃধা জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে আলীনগর চা বাগানের বাজার লাইনের কালি মন্দির এর ৫টি মূ্তি ও ৯ টি পিন্ড ভাংচুর করে দুবৃত্তরা। পরদিন শনিবার বাগানের লোকজন মূর্তি ভাংচুর দেখে চা কগান কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে শনিবার সকালে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, কালীমন্দিরের পাশে পরিত্যক্ত স্থানে মূর্তিগুলো ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com