1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে করোনা ও যক্ষ্মা শনাক্ত করতে ‘জিন এক্সপার্ট’ মেশিন চালু

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :: “মুজিব বর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের  কমলগঞ্জে করোনা ও যক্ষ্মা শনাক্ত করতে ‘জিন এক্সপার্ট’ মেশিন চালু হয়েছে।রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেশিনটির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার  ওসি আরিফুর রহমান সহ বিভিন্ন  স্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিকবৃন্দ। হাসপাতাল সূত্রে জানা যায়, এ জিন এক্সপার্ট মেশিন দিয়ে প্রতি ৪৫ মিনিটে চারটি করোনা এবং প্রতি ৪০ মিনিটে চারটি যক্ষ্মা নমুনা পরীক্ষা করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com