1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে কুয়াশায় শীতের আমেজ

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ Time View

আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজারে আশ্বিনের একেবারে শেষ সময় এসে কিছুটা ঘন কুয়াশার দেখা মিলেছে। সোমবার ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই কুয়াশার দেখা মেলে। এ সময় জেলার মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা

গেছে। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার
মাখামাখিতে মৌলভীবাজারে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ
উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের
নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষসহ কাজে বের হওয়া শ্রমিকরা। এদিকে কুয়াশা দেখে এবার এখনই শীতের তীব্রতা বাড়তে শুরু করতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এখনো ফ্যান চালাতে হচ্ছে। কমলগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের শিপন আহমেদ বলেন আজ সোমবার সকালে কিছুটা কুয়াশা দেখা গেছে। তবে গরম কমেনি। এখনো ফ্যান চালাতে হচ্ছে। কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে। ফজরের নামাজ শেষ করে বের হওয়ার সময় মুসল্লি আব্দুস সালাম বলেন, গত বছর আশ্বিন মাসের মাঝামাঝি সময় কুশায়া পড়েছিল। এবার একটু দেরিতেই কুয়াশা দেখলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com