

নিজস্ব প্রতিবেদকঃ ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (০৬ অক্টোবর) মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত মায়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, লুলু মিয়া স্টোরকে ৪ হাজার টাকা, সাকিল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.