

নিজস্ব প্রতিবেদকঃদেশের অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান বেসরকারী টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক, মৌলভীবাজার প্রেসক্লাবের (২০২০-২২) কমিটির নির্বাচিত ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক এ.এস.কাঁকন।
২০১৮ সালের মার্চ মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে নাগরিক টিভি, দীর্ঘদিন জেলা প্রতিনিধির পদটি শূন্য থাকায় যাচাই বাছাই শেষে সাংবাদিক এ.এস.কাঁকন কে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন নাগরিক টিভির উপ-ব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সুনন্দ চক্রবর্তী।
এ.এস.কাঁকন দীর্ঘদিন ধরে এ জেলায় সুনাম, সততা, যোগত্য ও দক্ষতার সাথে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ মে থেকে তিনি নাগরিক টিভিতে কাজ শুরু করেন, এর পাশাপাশি তিনি দৈনিক ভোরের পাতা, দ্যা পিপলস টাইমে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এরআগে, তিনি চ্যানেল ওয়ান, চ্যানেল এস, গাজী টিভি ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন।
পেশাগত কাজে অতীতের মতো তিনি মৌলভীবাজারের সাংবাদিক মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন এবং জেলার গুরুত্বপূর্ণ ঘটনা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।








Leave a Reply
You must be logged in to post a comment.