

(মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির অর্থায়নে রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উসমান গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলী, সমাজ সেবক শাহজাহান আলী রাজু, মাহিদুল ইসলাম, ইয়াসিন আহমেদ প্রমুখ।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি মো. মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের পৃষ্ঠপোষকতায় ও আবুল খায়ের জুয়েল এর তত্বাবধানে রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৬০ টি পরিবারকে নগদ টাকা বিতরণ করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.