

নিজস্ব প্রতিবেদক ঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ৯ জুলাই বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের পুত্র। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়, বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে উপরে বসা ছিলেন শাহীন।
এ সময় হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পর চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.