1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি ফেরদৌস আহমেদের লিখা কবিতা “বানভাসিদের কান্না”

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩২০ Time View

তোমরা যখন সোনার খাটে বিভোর ঘুমের দেশে
আমরা তখন রাত্রি কাটাই ঘরের চালে বসে।

তোমরা যখন ব্যস্ত খেতে ভাত রুটি আর ফল
খাবার খুঁজতে আমরা পেরোই সাত সাগরের জল।

তোমরা যখন বিশুদ্ধ জল ফেলছ মনের সুখে
জলের লাগি মরছি মোরা তৃষ্ণা নিয়ে বুকে।

তোমরা যখন নতুন পোশাক কিনছ হালি হালি
আমরা ব্যস্ত পুরনো গুলায় দিতে জোড়াতালি।

তোমরা যখন একটু রোগেই ঔষধ কিনে খাও
আমরা রোগে মরি মরি পাইনা ঔষধ তাও।

তোমরা যখন বই নিয়ে যাও স্কুল কলেজে হেসে
পাইনা মোরা বই খাতা সব কোথায় গেছে ভেসে।

তোমরা যখন আলোক জ্বেলে রাতকে কর দিন
সন্ধ্যা বাতি দিতে আমরা পাইনা কেরোসিন।

তোমরা শখে আস্ত মুরগী করছ পুড়ে লাল
জ্বালানি নেই আমরা খাই আধা সিদ্ধ চাল।

তোমরা যখন খেলার মাঠে করছ নানান খেলা
আমরা মাঠের জলের উপর ভাসাই কলার ভেলা।

তোমরা যখন মুচকি হাস আউশের ক্ষেত দেখে
তলিয়ে যাওয়া জমি মোদের জল এনে দেয় চোখে।

এই আমরা বানবাসীদের করুণ পরিণতি
একটু যদি থাকতে পাশে দুর হত দুর্গতি।

বানভাসিদের কান্না
লিখেছেন,ফেরদৌস আহমেদ।
ছবি সংগৃহীত

মুক্তির মিছিল বইটি কেউ সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে।

01407279266

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com