1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বদরুল ইসলামের লিখা কবিতা” সহজ, স্বচ্ছ, সুন্দর”

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪২২ Time View

নিজেকে ভালো রাখতে গেলে স্বচ্ছতা প্রয়োজন
মনের স্বচ্ছতা ও সৌন্দর্য থাকলে সুন্দর হবেন
কাউকে সুখী কিংবা খুশি করতে হলেও
আগে প্রয়োজন নিজেকে সহজ করে গড়ে তোলা —
যাতে মানুষ বুঝতে পারে আপনার ভেতরে কুটিলতা নেই।

আমরা তো চাই অপরের স্নেহ, প্রেম কিংবা ভালোবাসা
ভাবতে হবে, যা চাই — তা পাওয়ার যোগ্য কি-না,
অন্যকে শ্রেণি মতো ভালোবাসি কি-না,
নিজে যা করি না তা অন্যের কাছে প্রত্যাশা করাও মূর্খতা।

জগৎসংসারে বাঁচতে গেলে ভালোবাসা প্রয়োজন,
সহমর্মিতায় আগলে রাখতে হবে প্রিয়জনকে,
হয়তো কেউ বঞ্চনা করবে, কেউ লাঞ্ছনা করবে
তাতেও তোমার ভালোবাসা নিঃশেষ হবে না
যদি তুমি সত্যি সত্যিই ভালোবেসে থাকো।

ভালোবাসো ! কোনো বিনিময় ছাড়াই
কোনো স্বার্থ তোমাকে অন্ধ সাজাবে না —
তবেই তুমি সহজ, স্বচ্ছ সুন্দর হতে পারবে।

 

লিখেছেন মো: বদরুল ইসলাম, 
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com