1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সত্যিই ভালোবাসেনি সে

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ Time View

লিখেছেন
(মোঃ বদরুল ইসলাম)

যে তোমাকে সত্যিই ভালোবাসে
তার কাছে চেয়ে নেবার মতো কিছু নেই —-
তার কাছে সময় চেয়ে নিতে হয় না
কারণ সে-ই তো আকুল থাকবে তোমাকে কাছে পাবার জন্য

যে মানুষ তোমাকে খোঁজে না, তোমার শূন্যতা অনুভব করে না
আর যা-ই হোক — সে তোমাকে ভালোবাসে না।
উপেক্ষায় ঢেকে রাখে অপেক্ষার পদাবলী,

তোমার মন ভীষণ চঞ্চল, পাহাড়ি ঝরনার মতো বহমান
অভিমান বুকে পুষে অপেক্ষার প্রহর গুনে,
একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও
পরক্ষণেই আড়মোড়া দিয়ে জেগে ওঠে তোমার লালিত স্বপ্ন।

এই বুঝি এলো সে। অপেক্ষার পালা শেষ
দৌড়ে এসে কপাট খুলে দেখো কেউ নেই,
আসেনি সে, ভালো বাসেনি সে কখনোই তোমাকে
তোমার সিক্ত চোখের ভাষাও বোঝেনি কখনো।

০৯/০৪/২৪
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com