1. basitpress71@gmail.com : basitpress71 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে মাদারিস মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ Time View

অগ্রযাত্রা সংবাদ :
মাদারিস মোক্তাদির তরফদার ফাউন্ডেশন এর উদ্যোগে কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউপির বিক্রম কলস গ্রামের হতদরিদ্র পরিবারের অসুস্থ এক নারীকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। ৭ ফ্রেব্রুয়ারী বুধবার রাত ৮টায় তার নিজ বাড়িতে নিয়ে তার কাছে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এসময় উপস্তিত ছিলেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার,নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান, ইউপি সদস্য মো: জহুর আলী, মো: বাছিরুল ইসলাম, সুমন ভট্রাচার্য, মাসুম মিয়া প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার নিজের পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।

মাদারিস মোক্তাদির তরফদার ফাউন্ডেশন এর অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার জানান, আমাদের ফাউন্ডেশন এর কর্ণধার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ জুমন এর সার্বিক দিকনির্দেশনায় ২০১৮ সাল থেকে আমরা মানবিক কর্ম চালিয়ে আসছি। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা ও তানভীর আহমেদ জুমন এর জন্য নেক দোয়া কামনা করেন এবং মাদারিস মোক্তাদির তরফদার ফাউন্ডেশন আগামীতে বড় পরিসরে মুন্সিবাজার তথা কমলগঞ্জবাসীর জন্য বিভিন্ন মানবিক কর্ম নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার মাদারিস মোক্তাদির তরফদার ফাউন্ডেশন এর পরিচালকবৃন্দের মানবিক কাজের প্রশাংসা করেন এবং সব সময় পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com