1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শপথ নিলেন শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ Time View

অগ্রযাত্রা সংবাদ :
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা।
শপথ নেওয়া পূর্ণ মন্ত্রী হলেন- ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আবুল হাসান মাহমুদ আলী, মো. তাজুল ইসলাম, আসাদুজ্জামান খান, মোহাম্মদ হাছান মাহমুদ, মুহাম্মদ ফারুক খান, সাধন চন্দ্র মজুমদার, দীপু মনি, মো. ফরিদুল হক খান, আবদুস সালাম, নারায়ণ চন্দ্র চন্দ, উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), আবদুস শহীদ, মো. জিল্লুল হাকিম, সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট), নাজমুল হাসান, ফরহাদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী।

শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রী হলেন- খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ, জাহিদ ফারুক, জুনাইদ আহমেদ পলক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com